মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ProdhanKhabor | Popular NewsPaper of Bangladesh
মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর ২০২৬ ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) | প্রধান খবর অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব মেধার বিকাশের উদ্যোগে ১৫০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান জানা গেল ২০২৭ সালে রোজা শুরু হবে কবে | প্রধান খবর চন্দ্রশেখরদী মানবকল্যাণ যুব সংঘের কমিটি গঠন ফলদ ও ঔষধী গাছের চারা পেলো ৬০০ শিক্ষার্থী আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর ভিত্তি প্রস্তর উন্মোচন করলেন সেনা প্রধান ছয় মাসে ১ হাজার ৩৮৪ কোটি টাকার বিমা দাবি নিষ্পত্তি করেছে মটলাইফ হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় তিন আসামী গ্রেফতার দাউদকান্দিতে জলাবদ্ধতা নিরসনে এগিয়ে এলেন সাইফুল ইসলাম মুন্সী দাউদকান্দি আইডিয়াল স্কুলে বৃত্তি পরীক্ষার সনদ ও মেধাবীদের পুরস্কার বিতরণ শিশুমৃত্যুর ঝুঁকি কমাতে দাউদকান্দিতে ৬৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন 'এ' প্লাস দাউদকান্দি উপজেলা বিএনপির সম্মেলনে হেলাল ইসহাক সাধারণ সম্পাদক প্রার্থী দাউদকান্দিতে যুবদলের মশাল মিছিল গাছের পৃথিবী ছোট হইলে মানুষের পৃথিবীও ছোট হয় যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, কিন্তু পিছু হটছে না ইরান সিংগুলা ব্রাইট স্টার ক্লাবের নতুন কমিটিতে রুবেল সভাপতি, মহিউদ্দিন সম্পাদক দাউদকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা ভাংচুর ইউপি সদস্যসহ আহত ৭ বাংলাদেশে আদিবাসী এলো কোথা থেকে?

সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর

সাফল্যের ধারাবাহিকতায় ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ | প্রধান খবর
"চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবছর এইচএসসি পরীক্ষার ফলাফলেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে, কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ। এবছর কলেজটির ৯৮ দশমিক ৬১ শতাংশ শিক্ষার্থী পাশ করেন।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার আগে স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজে এবারের এইচএসসি পাসের হার ৯৮ দশমিক ৬১ শতাংশ। এছাড়া মোট জিপিএ-৫ পেয়েছেন ১৪৫ জন। ৫৭৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। তারমধ্যে ৮জন ফেইল করেন।

কলেজ অধ্যক্ষ মো. আব্দুর রহমান বলেন, এই কলেজটি প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফল করে আসছে। এবছরও ভালো ফলাফল আমরা অর্জন করেছি। ইনশাআল্লাহ আগামীতে আরো ভালো ফলাফল উপহার দিবে আমাদের শিক্ষার্থীরা।

সে লক্ষ্যেই আমাদের শিক্ষকগণ নিয়মিত শিক্ষার্থীদের পাঠদানের খোঁজখবর রাখছে। কলেজের পক্ষ থেকে সকল শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীকে অভিনন্দন জানাচ্ছি।

উল্লেখ্য, গত ৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হয়। সাতটি পরীক্ষার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়লে তা স্থগিত করা হয়। পরে বাকি পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত হলে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তা বাতিল করতে বাধ্য হয় শিক্ষা বিভাগ। পরে বিষয় ম্যাপিংয়ের ভিত্তিতে ফলাফল ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়।

পিকে/এসপি
অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর

অধ্যক্ষ আব্দুর রহমানের বিরুদ্ধে যায়গা দখলের অপপ্রচারের প্রতিবাদ | প্রধান খবর